গাজীপুর , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্তানি চলবে না, হবে মডেল হাসপাতাল

  • Reporter Name
  • Update Time : ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৪৩ Time View

মো: পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের অন্যতম মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেছেন, হাসপাতালে কোনো ধরনের মাস্তানি, অনিয়ম কিংবা প্রভাব খাটানো সহ্য করা হবে না। জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

শুক্রবার (২৯ মে) ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পর চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মন্ত্রী স্বপন বলেন, “হাসপাতাল জনগণের সম্পদ। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব বিস্তারের সুযোগ নেই। রোগীদের সেবা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে। কোনো নেতাকর্মীর মাস্তানি বা অনিয়ম চলবে না।”

তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. সোবহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীসেবার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মানুষের জন্য আরও কার্যকর ও আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্তানি চলবে না, হবে মডেল হাসপাতাল

Update Time : ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬