গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ধনবাড়ীতে ডিজিটাল ভূমিসেবা মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪৫ Time View

মো:পলাশ ইসলামধনবাড়ী,টাঙ্গাইল:

টাঙ্গাইলের ধনবাড়ীতে “ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার সকাল থেকেই উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ভূমিসেবা মেলা ২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথী। তিনি বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের জন্য আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন মানুষ ঘরে বসেই অনেক ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী সাব-রেজিস্ট্রার মো: হযরত আলী, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যনির্বাহী সদস্য ও মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ ইসলাম, সাংবাদিক জাহিদ সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত নানা জটিলতা ও হয়রানি দূর করতে সরকার ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম চালু করেছে। বর্তমানে অনলাইনে নামজারি আবেদন, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজেই পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষ সময় ও অর্থ দুটোই সাশ্রয় করতে পারছে।

বক্তারা আরও বলেন, “ভূমিসেবা মেলা ২০২৬” সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকেই এখনও অনলাইন সেবা সম্পর্কে অবগত নন। এই মেলার মাধ্যমে সরাসরি জনগণকে তথ্য প্রদান, পরামর্শ এবং তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।

তিনদিনব্যাপী এই মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইন খতিয়ান সংগ্রহ এবং বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হবে। আগত দর্শনার্থীদের জন্য বিশেষ সেবা বুথও স্থাপন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে ভূমি সংক্রান্ত কাজ করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হতো। এখন ডিজিটাল ব্যবস্থার কারণে কাজ অনেক সহজ হয়েছে। ভূমিসেবা মেলার মাধ্যমে মানুষ সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান পাচ্ছেন।

আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরও সচেতন হবে এবং ডিজিটাল ভূমি সেবা ব্যবহারে আগ্রহী হয়ে উঠবে। একই সঙ্গে জনগণের মাঝে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি পাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

ধনবাড়ীতে ডিজিটাল ভূমিসেবা মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

Update Time : ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬