গাজীপুর , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

দরিদ্র মানুষের অধিকার আদায়ে অঙ্গীকার, ইফতার মাহফিলে ঐক্যের বার্তা

  • Reporter Name
  • Update Time : ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৫ Time View

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর যৌথ উদ্যোগে পবিত্র ১৩ রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিছবাহ উদ্দীন শাহ জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাব-এর সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, দরিদ্র মানুষের অধিকার আদায়ে তারা সবসময় কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঢাকা প্রেস ক্লাব নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি সমাজের অসহায় মানুষের কল্যাণে কার্যক্রম অব্যাহত থাকবে এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের মানবিক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য মহাজোট-এর প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এর চেয়ারম্যান, সাউথ এশিয়ান বিজনেস ফ্রম-এর চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র-এর প্রধান উপদেষ্টা ও দৈনিক ফলাফল-এর সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নের পদক্ষেপের কথা উল্লেখ করেন। সংগঠনের সদস্যদের এসব সুবিধায় অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ ওয়াদুদ-উল-মো:তাকাদ্দাস কাজল। তিনি সংগঠনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ও এফবিওজের মহাসচিব এস এম হানিফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ডাক-এর প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন ছিদ্দিকী, দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সভাপতি আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তালুকদার হিরু, ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ মান্নান, ফ্লাশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিস উদ্দিন সেন্টু, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হাজী মোঃ সোহেল রানা, জাতীয় দৈনিক ৭১-এর সহ-সম্পাদক আঃ মালেক, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভুঁইয়া ও সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, দৈনিক নিরাপদ ঢাকা নিউজ-এর সম্পাদক মোঃ আতাউর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসটিভি বাংলা-এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী। এছাড়া সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মোঃ হেকমত আলী, মোঃ আজিজ প্রধান, মোঃ জুয়েল রানা, মাহমুদা বেগম, জুরেকা বেগম, মোঃ নুরুল হক, আব্দুল জামাল, কোহিনুর বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

দরিদ্র মানুষের অধিকার আদায়ে অঙ্গীকার, ইফতার মাহফিলে ঐক্যের বার্তা

Update Time : ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬