গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙামাটি শহরের কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিসিএনপির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে।

সংগঠনটির নেতাদের মতে, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, এসব কমিটি কার্যকরভাবে কাজ করলে পাহাড়ের মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ আরও সহজ হবে।

পিসিএনপির নেতারা আশা প্রকাশ করেন, তিন স্তরের কমিটিগুলো দায়িত্বশীলভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহাবস্থান আরও শক্তিশালী হবে।

নেতারা আরও বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সব মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করাও সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সরকারের নেওয়া এই উদ্যোগ সেই লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।

সংবাদ সম্মেলনে পিসিএনপির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সরকারের নতুন উদ্যোগ পাহাড়ের মানুষের অধিকার, শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।

এ সময় পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সময় ও সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। নেতারা আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর আলোচনা ও বাস্তব পদক্ষেপ আরও জোরদার হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন

Update Time : ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬