গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ট্রাম্পের কারণে বিশ্বকাপ বয়কট চান জার্মান ফুটবল

  • Reporter Name
  • Update Time : ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১১৪ Time View

জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নির্বাহী কমিটির একজন সদস্য বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে।

দাবিটি তুলেছেন ওকে গটলিশ। তিনি বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি ও ডিএফবির ১০ জন সহসভাপতির একজন। গত শুক্রবার হামবুর্গার মর্গেনপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে গটলিশ বলেন, ২০২৬ বিশ্বকাপ বয়কটের বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা ও আলোচনা’ করার ‘সময় চলে এসেছে।’

গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপে বিভেদ সৃষ্টি করেছেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। এই প্রস্তাবের বিরোধিতা করা আটটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বহু মিত্রদেশ সতর্ক করে বলছে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভাঙন এমন পর্যায়ে যেতে পারে, যা ন্যাটো জোটকেই টালমাটাল করে দিতে সক্ষম।

গটলিশ বলেন, ‘আশির দশকে অলিম্পিক গেমস বয়কটের পেছনে যুক্তিগুলো কী ছিল? আমার হিসাবে সেই সময়ের তুলনায় এখন সম্ভাব্য হুমকি আরও বেশি। (বিশ্বকাপ বয়কট) এ নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন।’

১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন সমর্থকেরা। সমালোচনাও হয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কিছু প্রতিযোগী দেশের সমর্থকরাও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না।

গটলিশ মূল্যবোধ রক্ষার কথা বলেছেন। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিশ্বকাপ বয়কটের আহ্বানের বিষয়ে তিনি ডিএফবি সভাপতি বার্নড নয়েনডর্ফ ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিরোধের সম্মুখীন হবেন।

সর্বশেষ ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। সেই উদাহরণ টেনে গটলিশ প্রশ্ন তোলেন, ‘কাতার তখন সবার জন্যই অত্যন্ত রাজনৈতিক ছিল আর এখন আমরা একেবারেই অরাজনৈতিক? এটা এমন কিছু, যা আমাকে সত্যিই, সত্যিই, সত্যিই বিরক্ত করে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

ট্রাম্পের কারণে বিশ্বকাপ বয়কট চান জার্মান ফুটবল

Update Time : ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬