গাজীপুর , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল ঘিরে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু মর্মান্তিক ট্র্যাজেডি আয়াত হত্যা মামলা: চট্টগ্রাম আদালতে আবীরের মৃত্যুদণ্ড স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা কমিটি গঠন তাজ আহ্বায়ক নওগাঁ আত্রাইয়ে রেললাইনের পাশে শিক্ষকের মরদেহ উদ্ধার বিজয়নগর আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনে ইট সলিং দাবি চাটখিলে এসি-সিসিটিভি মাদক আস্তানা উচ্ছেদে প্রশাসনের কঠোর অভিযান চান্দনা চৌরাস্তায় দিনের আলোতে শার্ট চুরি, ধরা পড়ল সিসিটিভিতে

চন্দনাইশ প্রেসক্লাব কমিটি গঠন: সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সম্পাদক

  • Reporter Name
  • Update Time : ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৪৯ Time View

বিশেষ প্রতিনিধি:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চন্দনাইশ প্রেসক্লাব নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। সম্প্রতি চন্দনাইশ প্রেসক্লাব কমিটি পুনর্গঠন করা হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈকত দাশ ইমন। নতুন এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

গত রবিবার বিকেলে চন্দনাইশে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মাওলানা মোঃ মোজাহেরুল কাদের। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে তিনি উপদেষ্টা হিসেবেও মনোনীত হন।

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ ফায়জুল হক দস্তগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক এবং সহ-সাংগঠনিক সম্পাদক জনি আচার্য্য। এছাড়া দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ বিভিন্ন পদে অভিজ্ঞ ও সক্রিয় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবেও বেশ কয়েকজন পরিচিত সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত। এই বহুমাত্রিক প্রতিনিধিত্ব নতুন কমিটিকে আরও শক্তিশালী ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য। একই সঙ্গে প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষা, সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং পেশাগত মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর চৌধুরী বলেন, “চন্দনাইশ প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।” সাধারণ সম্পাদক সৈকত দাশও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সদস্যদের প্রশিক্ষণ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন কমিটি চন্দনাইশের সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্ত যেন আনবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

চন্দনাইশ প্রেসক্লাব কমিটি গঠন: সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সম্পাদক

Update Time : ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬