গাজীপুর , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কসবায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক মান্দায় চৌজা ব্রিজ–তেঁতুলিয়া শেখপাড়া সড়ক পাকাকরণ উদ্বোধন নওগাঁতে গোল্ডহাটির মোড় থেকে আরজি নওগাঁ সড়ক উদ্বোধন টেকনাফের আইয়ুব আটক: চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ ইয়াবা উদ্ধার অভিযান শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাতিল ২৫টি ফ্লাইট

  • Reporter Name
  • Update Time : ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সংঘাতের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, “যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বর্হিগমন ও আগমনী মিলিয়ে মোট ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শনিবার ৬টি, রবিবার ১৪টি এবং সোমবার সকাল পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।”

তিনি আরও বলেন, “রবিবার রাতে সালাম এয়ারওয়েজের ওভি-৪০৩ ফ্লাইট এবং সোমবার সকাল ৮টায় ওভি-৪০১ ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে। একই এয়ারলাইন্সের ওভি-৪০২ ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম ছেড়ে গেছে।”

শুক্রবার সারাদিন বন্ধ থাকার পর রবিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী ‘বিজি ১৩৫’ ফ্লাইটটি বিকাল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়।

গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইরান ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কুয়েত এবং কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আবুধাবি ও দোহার বিমানবন্দরগুলোও বন্ধ রয়েছে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কসবায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাতিল ২৫টি ফ্লাইট

Update Time : ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬