গাজীপুর , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল ঘিরে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু মর্মান্তিক ট্র্যাজেডি আয়াত হত্যা মামলা: চট্টগ্রাম আদালতে আবীরের মৃত্যুদণ্ড স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা কমিটি গঠন তাজ আহ্বায়ক নওগাঁ আত্রাইয়ে রেললাইনের পাশে শিক্ষকের মরদেহ উদ্ধার বিজয়নগর আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনে ইট সলিং দাবি

চট্টগ্রামে চসিকের সহযোগিতায় বিদ্যানন্দের রাজকীয় ইফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

পবিত্র রমজান মাসে সামাজিক বৈষম্য দূর করে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে মাসব্যাপী বিনামূল্যে ইফতার ও সেহরির আয়োজন করেছে। এ আয়োজনে ছিন্নমূল, নিম্নআয়ের মানুষ ও বিত্তবানরা একই টেবিলে বসে ইফতার করার সুযোগ পাচ্ছেন।

চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান ইসলামিক আবহে সজ্জিত করে বিশাল প্যান্ডেলে প্রতিদিন প্রায় এক হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পুরো আয়োজনটি রাষ্ট্রীয় কোনো ভিআইপি অনুষ্ঠানের মতো জাঁকজমকপূর্ণ হলেও বাস্তবে এটি ছিন্নমূল ও অভাবী রোজাদারদের জন্য নিবেদিত।

রোজার প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ষোলশহর বিপ্লব উদ্যানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মাসজুড়ে প্রতিদিন আমন্ত্রিত অভাবী মানুষদের জন্য এখানে ইফতার ও সেহরির ব্যবস্থা থাকবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ইফতার আয়োজনের উদ্দেশ্য শুধু রোজা ভাঙা নয়, বরং সামাজিক বৈষম্য ভাঙা। সমাজের বিত্তবান ও সাদা মনের মানুষদেরও এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি জানান, “এবার সারাদেশে প্রায় তিন লাখ মানুষের ইফতার ও সেহরির আয়োজন করা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কুড়িগ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “রমজান মাসে অনেক অভাবী মানুষ সেহরি ও ইফতার নিয়ে দুশ্চিন্তায় থাকেন। কেউ কেউ শুকনো মুড়ি ও পানি দিয়ে রোজা ভাঙেন। আবার নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোও ভালো ইফতার ও সেহরি জোগাড় করতে হিমশিম খান। তাদের কথা বিবেচনায় নিয়েই আমাদের এই উদ্যোগ।”

ইফতার আয়োজনের উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, “বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে ধনী-দরিদ্রের ভেদাভেদ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে সিটি করপোরেশন পাশে থাকবে।”

চট্টগ্রাম ছাড়াও ঢাকা, রাজশাহী ও কুড়িগ্রামেও একই ধরনের আয়োজন চলছে বলে জানিয়েছে বিদ্যানন্দ। মাসব্যাপী সারাদেশে প্রায় তিন লাখ মানুষের ইফতার ও সেহরির ব্যবস্থা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার

চট্টগ্রামে চসিকের সহযোগিতায় বিদ্যানন্দের রাজকীয় ইফতার

Update Time : ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬