গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

চট্টগ্রামের কর্ণফুলীতে নারীকে ছুরিকাঘাত, স্বামী পালিয়ে গেছে

  • Reporter Name
  • Update Time : ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছানোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে ছুরিকাঘাত করে নির্জন জঙ্গলে ফেলে পালিয়েছে তার দ্বিতীয় স্বামী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে এই ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ছানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান (২৭) ফরিদপুর জেলার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি ছানোয়ারা বেগমের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী মারা গেছেন এবং তিনি দুই সন্তানের মা। বর্তমান স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে তিনি স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জের ধরেই এই ঘটনা ঘটেছে।

ওসি মো. শাহীনূর আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটক করলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলীতে নারীকে ছুরিকাঘাত, স্বামী পালিয়ে গেছে

Update Time : ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬