গাজীপুর , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নন-এমপিও শিক্ষকদের এমপিও দাবি, ৩২ বছর বিনা বেতনে অভিযোগ চট্টগ্রাম বন্দরে আইওএস সাগর, নৌ সহযোগিতায় নতুন নবীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক ২ মাদককারবারী হিলিতে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আরএমপি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিক অধিকার আন্দোলন: প্রেস ক্লাবে ১৪ দফা দাবি ও হুঁশিয়ারি কালিয়াকৈরে গ্যাস সংকট: সিএনজিতে ভোগান্তি, যানবাহনের দীর্ঘ লাইন দিনাজপুরের বিরামপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস দিনাজপুর চট্টগ্রামে কুকি-চিন আর্মির পোশাক ধ্বংস, ৩১ হাজার ইউনিফর্ম পুড়ানো হলো
ভোটের হাওয়া
নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১১ Time View

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই ঘটনায় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদের নেতৃত্বে নগর হাওলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত শাহজাহানের তিনতলা বাড়িতে অবস্থিত রেজাউল করিমের ভাড়া বাসা থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় রেজাউল করিম (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রেজাউল করিম নজরুল ইসলামের ছেলে এবং শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এদিকে পরদিন শনিবার (১৭ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে শ্রীপুর থানাধীন পশ্চিমপাড়া চুল্লাভিটা এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসাদুলের বাড়ি থেকে মাদক বিক্রির সময় মাহমুদা (৪৫) ও সজিব (২০) নামে দুজনকে আটক করা হয়। মাহমুদা আসাদুলের স্ত্রী এবং সজিব মৃত বাবুলের ছেলে। তারা দুজনই শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চুল্লাভিটা এলাকার বাসিন্দা।
পুলিশ তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর মধ্যে মাহমুদার কাছ থেকে ৮০ পিস এবং সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায়ও পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন,
“মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযানে আসামিদের আটক করা হয়েছে। শ্রীপুরকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

Update Time : ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬