গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হ/ত্যা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ Time View

মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রানী (৪৫)। তিনি দুলাল মার্কেটে অবস্থিত রানী ফ্যাশন গ্যালারি নামের একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা রানী দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে আশিক ছুরি হাতে রানীর ওপর হামলা চালান।

এ সময় রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মা ও ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন।

আহত হৃদয় সাংবাদিকদের জানান, “পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই আমার মায়ের ওপর হামলা চালানো হয়েছে।”

স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্ত আশিক গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা ছিলেন। ঘটনার সময় তার বাবা নজরুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর দুলাল মার্কেট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত টহল জোরদার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হ/ত্যা

Update Time : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬