গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

গাজীপুরে জমি বিরোধে টিনের বেড়া ভাঙচুর, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭৪ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে টিনের সীমানা বেড়া ভাঙচুর, খুঁটি খুলে নিয়ে যাওয়া এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চারজনের বিরুদ্ধে বাসন মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাজীপুর মহানগরের বাসন থানার কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা মো. হাবিব উল্লাহ (৫৫)। অভিযোগের পর ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওয়ারিস ও ক্রয়সূত্রে প্রাপ্ত মোট সাড়ে সাত শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করছেন হাবিব উল্লাহ। তিনি জানান, গত ২৪ মে দলিল অনুযায়ী জমির সীমানা নির্ধারণ করে সেখানে টিনের বেড়া নির্মাণ করা হয়। সে সময় স্থানীয়ভাবে কেউ কোনো আপত্তি তোলেননি বলেও দাবি করেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, গত ২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে সন্তানদের স্কুল থেকে আনতে বাড়ির বাইরে গেলে অভিযুক্ত ইউসুফ, ইউনুস আলী, মোস্তাক আলী ও ইমনসহ আরও কয়েকজন তার জমিতে প্রবেশ করেন। এরপর তারা টিনের বেড়া ভাঙচুর করে এবং কয়েকটি খুঁটি খুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে হাবিব উল্লাহর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা দাবি করেন, ওই জমিতে তাদেরও অংশ রয়েছে। পরে তারা পুনরায় জমি মাপার কথা বলেন। এ সময় তাকে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হাবিব উল্লাহ বলেন, “আমি বাড়িতে না থাকার সুযোগে আমার চাচাতো ভাই, ভাতিজা, তাদের গাড়ির চালকসহ কয়েকজন পরিকল্পিতভাবে আমার বাড়ির সীমানার বেড়া ভেঙে ফেলেছে। আমার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও ভয়ভীতি দেখানো হয়। তিনি সামনে এগোলে মারধরের আশঙ্কা ছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর ন্যায়বিচার চাই। প্রয়োজনে আদালতের মাধ্যমে বিষয়টির চূড়ান্ত সমাধান করব।”

তিনি আরও জানান, অভিযুক্তরা তার নিকটাত্মীয় হওয়ায় প্রথমে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হন। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

অন্যদিকে অভিযুক্তদের বক্তব্য ভিন্ন। মুঠোফোনে তারা জানান, হাবিব উল্লাহ তাদের না জানিয়ে রাতের আঁধারে টিনের বেড়া নির্মাণ করেছেন। বিষয়টি জানার পর তারা ওই বেড়া সরিয়ে দেন। তাদের দাবি, আগামী সপ্তাহে স্থানীয়ভাবে বসে জমি মাপজোখের মাধ্যমে প্রকৃত সীমানা নির্ধারণের বিষয়ে আলোচনা করা হবে।

এ বিষয়ে বাসন মেট্রো থানার এএসআই আওলাদ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে চলে যান। তিনি জানান, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং অভিযুক্তরা সহযোগিতা না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, গাজীপুরে জমি বিরোধ নতুন কোনো ঘটনা নয়। অনেক সময় জমির সীমানা, ওয়ারিস সূত্রে মালিকানা কিংবা দলিলসংক্রান্ত জটিলতার কারণে এমন বিরোধ দেখা দেয়। তবে এসব সমস্যা আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি না হলে সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

এদিকে টিনের বেড়া ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি দাবির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করবে এবং আইনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে উভয় পক্ষের মধ্যে বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং এলাকায় স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে বলে তারা মনে করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

গাজীপুরে জমি বিরোধে টিনের বেড়া ভাঙচুর, থানায় অভিযোগ

Update Time : ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬