গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

গজারিয়ায় বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ ১

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ Time View

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে।

আহতরা হলেন জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তাঁর আত্মীয়, বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের শরীফ প্রধান (৪১)। কাইয়ুমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাইয়ুম দেওয়ান নারায়ণগঞ্জে ব্যবসা করেন। শুক্রবার তিনি একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। আসরের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে একই এলাকার পিয়াস ও শাহাদাতসহ তাঁদের সহযোগীরা কাইয়ুমের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় গুলিবর্ষণ ঘটে।

আহত কাইয়ুমের ছোট ভাই মাইনুদ্দিন দেওয়ান অভিযোগ করেন, “পূর্ব বিরোধের জেরে পিয়াস ও শাহাদাত পরিকল্পিতভাবে আমার বড় ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। তারা সরাসরি গুলি করেছে।”

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কাইয়ুম দেওয়ানের পায়ে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা পাঠানো হয়েছে। অপর আহত শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযুক্ত পিয়াস ও শাহাদাতের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, “ঘটনাটি শোনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

গজারিয়ায় বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ ১

Update Time : ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬