গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬০ Time View

খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন।

বুধবার খালিশপুর নতুন রাস্তা ট্যাংকলরি মোড় থেকে প্রচারণা শুরু হয়। খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

তিনি বক্তব্যের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, খুলনার প্রয়াত বিএনপি নেতা সাবেক হুইপ আশরাফ হোসেন, সাবেক মেয়র শেখ তৈয়বুর রহমান, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, এম নুরুল ইসলাম দাদু, নুরুল ইসলাম ও সাবেক কমিশনার শাহ আলমসহ সকল প্রয়াত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় তিনি খুলনা-৩ আসনের জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বন্ধ মিল-কলকারখানা চালু, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিতে হবে।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। পরে ফুলবাড়ীগেট এলাকায় গিয়ে দিনের প্রচারণা কার্যক্রম শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, দৌলতপুর থানা বিএনপির সভাপতি কামাল মুর্শিদী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, খুলনার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামসেদ খোন্দকার এবং খুলনা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খুলনার ছয়টি আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। বর্তমানে ৩৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

Update Time : ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬