গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৬২ Time View

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দ্রা মাটিকাটা রেললাইন বটতলা এলাকায় রেলওয়ের সরকারি জমি দখল করে আবারও অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র রেললাইনের পাশের জমি দখল করে টিনশেড ঘর নির্মাণ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের আগে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। কিন্তু সেই উচ্ছেদের পর আবারও একই এলাকায় নতুন করে দখল কার্যক্রম শুরু হয়। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি ও দালাল চক্রের সহযোগিতায় সরকারি জমি পুনরায় দখল করা হচ্ছে।

শনিবার (২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, রেললাইনের দুই পাশে প্রায় ২০০টির মতো টিনশেড রুম নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ফরহাদ ফকির, আক্কাস, খলিল ভান্ডারী, সাইফুল, চিত্তরঞ্জন ও আবু বক্করসহ বিভিন্ন ব্যক্তির নামে একাধিক ঘর নির্মাণের অভিযোগ রয়েছে।

এছাড়া “রেফাজ ডাক্তার” নামে পরিচিত একজনের নেতৃত্বে আরও অন্তত ২০টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে বলে স্থানীয়রা জানান। এলাকাবাসীর দাবি, প্রায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি মিলে এই দখল বাণিজ্য চালাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, রেলওয়ের কিছু অসাধু কর্মচারীকে “ম্যানেজ” করেই এসব অবৈধ ঘর নির্মাণ করা হচ্ছে। ফলে সরকারি সম্পত্তি দখল হলেও কার্যকর কোনো বাধা আসছে না।

অন্যদিকে খলিল ভান্ডারী দাবি করেছেন, তিনি জায়গাটি জিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকায় কিনেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং দ্রুত উচ্ছেদ অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, রেলওয়ের জমিতে কোনো অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযান পরিচালনা করে রেলওয়ের জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ

Update Time : ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬