গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

কক্সবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৮ Time View

জামাল উদ্দীন | কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, একটি প্রাইভেট কার ও বাংলা মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত ৩৪ বিজিবি সদস্যরা ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে। এ সময় গাড়ির অতিরিক্ত চাকার ভেতর লুকানো অবস্থায় ৭৫ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক আব্দুল হক (৪৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন ও গাড়িটি জব্দ করা হয়েছে।

একই দিন দুপুরে রেজুখাল চেকপোস্টে সন্দেহজনকভাবে আটক করা হয় মিলন মাহমুদ সজিব (২৭) নামে এক যাত্রীকে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করালে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে তার দেহ থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া, মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪২ সংলগ্ন জামিরতলি এলাকার একটি পাহাড়ি বাড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা এবং ৫ লিটার বাংলা মদ জব্দ করে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

কক্সবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ২

Update Time : ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬