গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান কলাপাড়ায় কৃষক সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান শাপলা চত্বর বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু। কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ
ভোটের হাওয়া
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি

কক্সবাজারে চাঁদাবাজি রোধে টুরিস্ট পুলিশের ‘জিরো টলারেন্স’

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ Time View

জামাল উদ্দীন:

সরকার আসে, সরকার যায়—কিন্তু চাঁদাবাজদের দৌরাত্ম্য যেন থামতেই চায় না। তবে এবার চাঁদাবাজি বন্ধে ব্যতিক্রমী ও কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। পর্যটন জোনের প্রায় দুই শতাধিক আবাসিক হোটেল, কটেজ ও রিসোর্টে একটি খোলা চিঠি পাঠিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

চিঠিতে স্পষ্টভাবে অনুরোধ করা হয়েছে—কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে টুরিস্ট পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার নাম-ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে সাহস ও আস্থা তৈরি হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেন অতিরিক্ত ডিআইজি ও রিজিয়ন প্রধান আপেল মাহমুদ। তিনি তার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরও উল্লেখ করেছেন, যাতে সরাসরি যোগাযোগ করা যায়।

এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোটেল ও রিসোর্ট মালিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চিঠিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র নেতা রাসেদ মুহাম্মদ আলী ফেসবুকে লিখেছেন, রমজান মাসে চাঁদাবাজদের বিরুদ্ধে টুরিস্ট পুলিশ রিজিয়ন প্রধানের কঠোর হুঁশিয়ারি ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে।

ব্যবসায়ীরা জানান, পর্যটন এলাকায় টুরিস্ট পুলিশের ভূমিকা বরাবরই প্রশংসনীয়। তারা সবসময় পর্যটক ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। কয়েকজন ব্যবসায়ী বলেন, হোটেল-মোটেল জোনে চাঁদাবাজি নতুন নয়—দলীয় মিছিল-মিটিং হলেই বাড়তি টাকা দিতে হতো। পুরনো চাঁদাবাজরা এখন আর সক্রিয় না থাকলেও ৫ আগস্টের পর নতুন কিছু মুখ দেখা গিয়েছিল, তবে বর্তমানে তারা গা-ঢাকা দিয়েছে।

সাম্প্রতিক নির্বাচনের পর ব্যবসায়ীদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হলেও লুৎফর রহমান কাজল—কক্সবাজার সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য—এবং টুরিস্ট পুলিশ প্রধানের পৃথক ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে। এমপি কাজল তার ফেসবুক বার্তায় উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে পুলিশে সোপর্দ করতে হবে; সাহসী ভূমিকার জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, টুরিস্ট জোনে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে তার অবস্থান ‘জিরো টলারেন্স’। যে দলের বা মতেরই হোক, অপরাধ করলে কঠোর শাস্তি পেতে হবে—অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান

কক্সবাজারে চাঁদাবাজি রোধে টুরিস্ট পুলিশের ‘জিরো টলারেন্স’

Update Time : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬