গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল ও অবৈধ ঘর নির্মাণে উত্তেজনা কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও প্রতিযোগিতা শুরু নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া মাদকবিরোধী সমাবেশে জিরো টলারেন্স ঘোষণা নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪২ Time View

জামাল উদ্দীন, জেলা প্রতিনিধি:

কক্সবাজারের কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি (পিস্তল) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। তিনি উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৮২ এর বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদণ্ডী এলাকায় অস্ত্রের সম্ভাব্য চালান পৌঁছানোর তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি শুরু করেন।

তিনি আরও জানান, দুপুর ২টা থেকে মহেশখালী ১ নম্বর ঘাট থেকে আসা ড্রাম বোটের যাত্রীদের তল্লাশি করা হয়। বিকেল ৩টার দিকে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ ওমর ফারুককে তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

অভিযানে ওসির সঙ্গে এসআই (নিঃ) সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দিপন দেবনাথ, এএসআই আনোয়ারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

Update Time : ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬