গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

এবার ভোট দিতে বগুড়া জেলা কারাগারে কারাবন্দিদের নিবন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৬০ Time View

এবার ভোট দিতে বগুড়া জেলা কারাগারে কারাবন্দিদের নিবন্ধন

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে বগুড়া জেলা কারাগারের কারাবন্দিদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতির আওতায় এবার প্রায় ৭৮ জন কারাবন্দি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বুধবার জেলা কারাগারে বন্দিদের ভোটদানে আগ্রহী করে তুলতে সেন্ট্রাল মাইকের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় এবং প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে প্রাথমিকভাবে ৮৭ জন বন্দি ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তবে যাচাই-বাছাই শেষে আগ্রহী বন্দিদের মধ্যে ৭ জনের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ত্রুটি থাকায় তাদের নিবন্ধন করা সম্ভব হয়নি। বাকি ৮০ জনের নিবন্ধন সম্পন্ন হলেও এর মধ্যে একজন জামিনে মুক্তি পেয়েছেন এবং অপর একজনকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে নিবন্ধিত কারাবন্দির সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে। এদের মধ্যে ৭ জন নারী এবং বাকিরা পুরুষ।

বগুড়া জেলা কারাগারের অতিরিক্ত জেলার নূরুল মুবীন জানান, বুধবার দুপুর পর্যন্ত কারাগারে মোট বন্দির সংখ্যা ছিল ১ হাজার ৯৭৫ জন। তিনি বলেন, “কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে কারা কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করেছে। নিবন্ধিত বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন এবং ভোটগুলো পরবর্তীতে ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে।”

কারা কর্তৃপক্ষ আরও জানায়, শুধু কারাবন্দিরাই নয়, নির্বাচনের দিন দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন এমন ৪৫ জন কারা কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, বিদ্যমান নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, জেলখানা বা আইনি হেফাজতে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। সেই বিধান অনুসরণ করেই এবার বগুড়া জেলা কারাগারের কারাবন্দিরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

এবার ভোট দিতে বগুড়া জেলা কারাগারে কারাবন্দিদের নিবন্ধন

Update Time : ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬