গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
লাউতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসেন এপলু গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁও শহীদ মিনারে মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৫ Time View

মো. আরফান আলী:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. বেলাল হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যুবদল, ছাত্রদলসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদ মিনার চত্বরে মানুষের ঢল নামে। রাত সাড়ে ১১টা থেকেই ফুলের ডালা, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে মানুষ শহীদ মিনারে সমবেত হতে থাকেন।

রাত ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সাধারণ পাঠাগার চত্বরে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৫২’র ভাষা আন্দোলন ও ২৪’র গণঅভ্যুত্থানের তাৎপর্য” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১১টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

ভাষা শহীদদের স্মরণে পুরো জেলায় ছিল শোক, শ্রদ্ধা ও গৌরবের এক অনন্য আবহ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লাউতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসেন এপলু

একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁও শহীদ মিনারে মানুষের ঢল

Update Time : ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬