
মোঃ মাহবুব হোসেন মেজর,জেলা প্রতিনিধি দিনাপুরঃ
দিনাজপুরের হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাহিলি বাজারস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ের সামনে মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশ নেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাহিদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম মন্ডল, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, বিভিন্ন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মোঃ শহিদুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
অনুষ্ঠানটি শেষে উপস্থিতরা উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার উপভোগ করেন।
বার্তা প্রেরক: মোঃ মাহবুব হোসেন মেজর, জেলা প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর
তারিখ: ০৪ মার্চ ২০২৬

Reporter Name 









