গাজীপুর , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
ভোটের হাওয়া

হবিগঞ্জে তরমুজ ট্রাকে মিলল ১৬ লাখ টাকার ভারতীয় জিরা, ট্রাক ও তরমুজ জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সাতছড়ি তেলিয়াপাড়া সড়কে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল ভোররাতে ওই সড়কে টহল দেয়। অভিযানের সময় তরমুজ বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে, ট্রাকের নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা, এছাড়া পাচারে ব্যবহৃত ট্রাক ও তরমুজও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা

হবিগঞ্জে তরমুজ ট্রাকে মিলল ১৬ লাখ টাকার ভারতীয় জিরা, ট্রাক ও তরমুজ জব্দ

Update Time : ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬