গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক এনআইডি সংশোধনের নামে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার

  • Reporter Name
  • Update Time : ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৬৯ Time View

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনায় রয়েছেন সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত ছারোয়ার মাতুব্বর। দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করায় তিনি স্থানীয় মানুষের কাছে ব্যাপক পরিচিতি ও সমর্থন অর্জন করেছেন বলে এলাকাবাসীর দাবি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া ছারোয়ার মাতুব্বর দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন কাঁচা ও পাকা সড়কের সংস্কারে সহযোগিতা করেছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদ, মন্দির, কবরস্থানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারেও অবদান রেখেছেন বলে স্থানীয়রা জানান।

এছাড়া অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দেওয়ার মতো নানা উদ্যোগেও তিনি অংশ নিয়েছেন। কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলে দাবি করেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা পাওয়ার আবেদন এবং প্রয়োজনীয় প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছেন ছারোয়ার মাতুব্বর।

রামকান্তপুর ইউনিয়নের তেলিসালথা গ্রামের বাসিন্দা মো. জিয়ার সেখ বলেন, চলাচলের জন্য একটি বিশেষ গাড়ি তৈরিতে ছারোয়ার মাতুব্বর তাকে আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি বলেন, “ভালো মানুষ চিনতে চাইলে ছারোয়ারের দিকে তাকালেই হবে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন।”

দরজা ফুকরা গ্রামের মরহুম বাচ্চু শেখের স্ত্রী জানান, ছারোয়ার মাতুব্বর তাকে একটি ঘর নির্মাণে সহায়তা করেছেন। কঠিন সময়ে খাদ্যসহ বিভিন্ন ধরনের সহায়তাও পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নিজের বক্তব্যে সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার মাতুব্বর বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি চাই, মৃত্যুর পর মানুষ যেন আমার ভালো কাজের জন্য আমাকে স্মরণ করে।”

তিনি আরও বলেন, “আমি কখনও সরকারি দায়িত্বে ছিলাম না। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। করোনা মহামারির সময় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করেছি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “চেয়ারম্যান হওয়ার লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের সেবা করা। ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তাহলে সোনাপুর ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের একাংশের দাবি, জরুরি চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে ছারোয়ার মাতুব্বর সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাদের মতে, তিনি শুধু সোনাপুর ইউনিয়ন নয়, আশপাশের বিভিন্ন এলাকার অসহায় মানুষেরও সহযোগিতায় এগিয়ে আসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১

সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার

Update Time : ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬