গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীর প্রথম জনসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ Time View

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীর প্রথম জনসভা অনুষ্ঠিত

এম ডি ফারুক মিয়া | দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিমউদ্দিন আহমেদ মিলনের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বগুলা মধ্য বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কলিমউদ্দিন আহমেদ মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“সুনামগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল আলম (মনির)-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শফিকুল আলম (ছালেক), শামসুল হক (নমু), আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাবুর রহমান খছরু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, সদস্য সচিব জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান (এরশাদ), সদস্য সচিব পাশা (রিগেন), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান (অনিক)সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীর প্রথম জনসভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬