গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

সম্প্রীতি ছাড়া পাহাড়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় — দীপেন দেওয়ান

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৬৩ Time View

আহমদ বিলাল খান | রাঙামাটি প্রতিনিধি

২৪ জানুয়ারি

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ও বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপির উদ্যোগে দিনব্যাপী পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া পাহাড়ে টেকসই কোনো উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী যখন একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, তখনই প্রকৃত উন্নয়নের পথ সুগম হবে।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও ধানের শীষে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারলে পাহাড়ের বঞ্চিত মানুষের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অবসরপ্রাপ্ত) মনীষ দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি আবু নাসির চেয়ারম্যান, সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচির বিভিন্ন পর্যায়ে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়। এ সময় দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

সম্প্রীতি ছাড়া পাহাড়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় — দীপেন দেওয়ান

Update Time : ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬