গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

সংকটের মাঝেই বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন, গভীর রাতে অস্ট্রেলিয়া যাত্রা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৯ Time View

দেশের ক্রিকেট যখন একের পর এক সংকটে জর্জরিত, ঠিক সেই সময় গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল—এমন তথ্য জানিয়েছে দেশের একাধিক সংবাদমাধ্যম।

প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং প্রশাসনিক অস্থিরতার মধ্যেই বিসিবি সভাপতির বিদেশযাত্রা ক্রিকেটাঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রোববার সন্ধ্যা থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি রাতেই দেশ ছাড়তে পারেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে শুরুতে প্রকাশ্যে সফরের কথা অস্বীকার করেন বুলবুল। তিনি দাবি করেন, তিনি দেশেই অবস্থান করছেন এবং বোর্ডের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি নিকট ভবিষ্যতে কোনো বিদেশ সফরের পরিকল্পনা নেই বলেও জানান।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই অবস্থানে পরিবর্তন আসে। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিসিবি সভাপতি। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশের একটি ইংরেজি দৈনিক জানিয়েছে, এই সফরে তিনি পারিবারিক সময় কাটাবেন।

সংকটময় সময়ে বিসিবি সভাপতির এমন বিদেশযাত্রা স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলেছে। যখন বিশ্বকাপ ইস্যু, নেতৃত্ব সংকট এবং প্রশাসনিক অনিশ্চয়তায় দেশের ক্রিকেট উত্তাল, তখন প্রধান দায়িত্বশীল ব্যক্তির দেশ ছাড়ার বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক।

বিসিবির বর্তমান পরিস্থিতিতে সভাপতির এই অনুপস্থিতি বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কী প্রভাব ফেলবে—সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

সংকটের মাঝেই বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন, গভীর রাতে অস্ট্রেলিয়া যাত্রা

Update Time : ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬