গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

শ্রীপুর রাজাবাড়ী বাজার ইজারা: দুর্নীতি অভিযোগ মিথ্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩৭ Time View

নাঈম,গাজীপুর জেলা ব্যুরো- দৈনিক দেশ বর্তমান।

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতি ও বাজার প্রশাসন জানিয়েছেন, সংবাদে উত্থাপিত দুর্নীতি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সম্প্রতি ‘সময় বাংলাদেশ’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে শিমু সরকারের নামে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। সংবাদে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে বাজার ইজারায় অনিয়মের চিত্র তুলে ধরা হয়। তবে শাহানুর সরকারসহ সংশ্লিষ্টরা সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে উড়িয়ে দিয়েছেন।

শাহানুর সরকার জানিয়েছেন, “রাজাবাড়ী বাজারের ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মমাফিক হয়েছে। আমার বিরুদ্ধে আনা দুর্নীতি অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।” তিনি আরও বলেন, সাংবাদিক যাচাই-বাছাই ছাড়াই উদ্দেশ্যমূলকভাবে সংবাদটি প্রকাশ করেছেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও সংবাদে উল্লেখিত অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, কেউ ইজারা প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা স্বার্থলিপ্সা দেখেননি। বরং একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি গুলিয়ে তুলেছে।

শাহানুর সরকার জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং সংবাদ প্রকাশকারী পত্রিকায় আইনি নোটিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন। প্রতিবাদকারীরা সতর্ক করে জানিয়েছেন, দ্রুত সংবাদ প্রত্যাহার ও প্রকাশ্যে দুঃখপ্রকাশ না হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীপুরের রাজাবাড়ী বাজার ইজারা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে যে আলোচনা চলছে, সংশ্লিষ্টরা সব অভিযোগকে সুপরিকল্পিত চক্রান্ত বলেই আখ্যায়িত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

শ্রীপুর রাজাবাড়ী বাজার ইজারা: দুর্নীতি অভিযোগ মিথ্যা

Update Time : ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬