গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কমিটি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ২৯ Time View

মো: জুয়েল রানা শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান কার্যালয়ে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর নতুন কমিটির আংশিক তালিকা ঘোষণা করা হয়।

শনিবার রাত ৮টায় শুরু হওয়া দায়িত্ব হস্তান্তর ও কমিটি ঘোষণা অনুষ্ঠান চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নাহিদুল ইসলাম নাহিদ।

দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলায়মান মোহাম্মদ। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন লেখক ও কথাসাহিত্যিক রুহুল আমিন সুজন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশারফ ফকির ও শাকিল মিয়া।

কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রফিকুল ইসলাম।

এ ছাড়া দপ্তর সম্পাদক মোঃ সবুজ মিয়া, প্রচার সম্পাদক মোঃ আল আমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিন্টু মিয়া।

নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ পদগুলো দায়িত্বশীলভাবে পালনের ক্ষেত্রে সদস্যদের সংবাদ প্রকাশের মান, সংগঠনের প্রতি দায়িত্ববোধ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হবে। দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সদস্যদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি অবদানকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরও বলেন, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন কমিটির প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেও কাজ করা হবে।

অনুষ্ঠানে ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কমিটি ঘোষণা

Update Time : ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬