গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

শ্যামনগরের গাবুরায় স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগ: ১৫ জন স্বাস্থ্য সেবককে ৫ দিনের প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৮ Time View

শ্যামনগরের গাবুরায় স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগ: ১৫ জন স্বাস্থ্য সেবককে ৫ দিনের প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের কার্যক্রম হিসেবে ২৫-২৯ জানুয়ারি ২০২৫ তারিখে মুন্সিগঞ্জে ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে সিআরসি প্রকল্প অফিসে ১৫ জন স্বাস্থ্য সেবককে নিয়ে ৫ দিনের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২৯ জানুয়ারি বিকাল ৪টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, অনলাইনে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী তীমন বাড়ৈ, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, প্রশিক্ষক ডা. অয়ণ উৎসব বৈদ্য ও ডা. আশরাফ মাহমুদ সোহাগ। এছাড়া প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, হিসাবরক্ষক লরেন্স ঢালী, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেইথ ইন এ্যাকশনের পরিচালক বলেন,

“আমরা গাবুরায় কাজ করছি মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য। প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে গাবুরার মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর যত্ন, পুষ্টি এবং মাতৃত্বকালীন চেক-আপে সহায়তা করবে। ফলে স্বাস্থ্যঝুঁকি কমবে।”

প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন বলেন,

“গাবুরায় স্বাস্থ্য সেবার মান এখনও খারাপ। ফেইথ ইন এ্যাকশনের এই উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। বড় পরিসরে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মাতৃমৃত্যু হার কমানো সম্ভব।”

অংশগ্রহণকারী ফাহিমা খাতুন বলেন,

“এমন প্রশিক্ষণ আগে আমাদের প্রয়োজন ছিল। প্রশিক্ষকরা যত্নসহকারে প্রাথমিক স্বাস্থ্য সেবা শেখান এবং ফিল্ডে প্রাকটিক্যাল শিখেছি। প্রশিক্ষণে অংশ নিয়ে আমি গর্বিত।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে ফাস্ট এইড বক্সসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

শ্যামনগরের গাবুরায় স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগ: ১৫ জন স্বাস্থ্য সেবককে ৫ দিনের প্রশিক্ষণ

Update Time : ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬