গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শিল্প প্রতিষ্ঠানে মাদক: কালীগঞ্জে বিয়ারসহ আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮ Time View

স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এলাকাবাসীর সহায়তায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিল্প প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর ঘোনাপাড়া পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতরে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে প্রতিষ্ঠানের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান থেকে ৪২ কার্টুনে থাকা মোট ১,৮২৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জ সদর থানার ফোরাক্কা এলাকার ফজলুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (৩৪), সিলেটের ছাতক থানার জৈন্তাপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে নাজির হোসেন (২১) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগলা এলাকার আব্দুল বারেকের ছেলে আমান উল্লাহ (৩৩)।

পুলিশ জানায়, এলাকাবাসী একটি মিনি ট্রাকে বিপুল পরিমাণ বিয়ার দেখতে পেয়ে তিনজনকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে ওসি মো. জাকির হোসেন ও সেকেন্ড অফিসার মো. শামীমসহ পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিয়ারসহ আসামিদের গ্রেপ্তার করে। পরে সিজার তালিকা প্রস্তুত করে জব্দকৃত মাদক ও ব্যবহৃত যানবাহন থানায় নিয়ে আসা হয়।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, এই শিল্প প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করে কালীগঞ্জ, গাজীপুর, টঙ্গীসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করা হচ্ছিল। স্থানীয়দের দেওয়া তথ্যই অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ ঘটনার পর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। এদিকে কালীগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে ‘কোনো ছাড় দেওয়া হবে না’ বলে ঘোষণা দিলেও, ঘটনার পর কিছু প্রভাবশালী মহল থেকে তদবিরের অভিযোগ উঠেছে—যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “অভিযান চালিয়ে তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।” মামলা নম্বর: ৩০/০২/২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

শিল্প প্রতিষ্ঠানে মাদক: কালীগঞ্জে বিয়ারসহ আটক ৩

Update Time : ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬