গাজীপুর , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শিবপুর শিক্ষক হামলা: মনজিল মোল্লার ওপর হামলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬২ Time View

নরসিংদীর শিবপুর উপজেলায় এক সহকারী শিক্ষককে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের দিকনির্দেশনামূলক বক্তব্যে পরিস্থিতি শান্ত হয় এবং শিক্ষার্থীদের বিক্ষোভ বন্ধ হয়ে যায়।

ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের মূল ফটকের সামনে। জানা যায়, ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মনজিল মোল্লাকে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় বহিরাগত কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

এই ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালায় এবং দুইজন হামলাকারীকে আটক করে। তবে এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ভাংচুর করে বলে জানা গেছে।

আটক হওয়া হামলাকারীরা হলেন শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬) এবং একই গ্রামের নজরুলের ছেলে ইমন (২০)। এছাড়া আরও একজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনূর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বর্তমানে শিবপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে প্রশাসন জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

শিবপুর শিক্ষক হামলা: মনজিল মোল্লার ওপর হামলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬