গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে ট্রেন অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১০৮ Time View

শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে ট্রেন অবরোধ

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন

ভ্রাম্যমান প্রতিনিধি

জামালপুর শহর ও সদর উপজেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছে ত্যাগী ও পদবঞ্চিত ছাত্র নেতারা।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের সরকারি ফিশারি সংলগ্ন রেল কোচিং এলাকায় রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র নেতাকর্মীরা। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ সৈকত সালমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শহর ছাত্রদল। সঞ্চালনা করেন মোঃ হাদিউল ইসলাম রাব্বি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল।

এ সময় বক্তব্য রাখেন মোঃ পপেল মাহমুদ, সাবেক সহ-দপ্তর সম্পাদক, জেলা ছাত্রদল; নাজমুস সাকিব তন্ময়, সাবেক সহ-সাধারণ সম্পাদক, শহর শাখা; মোঃ আহম্মদ বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড পৌর শাখা; এবং মোঃ সামিদুল ইসলাম, ৩নং লক্ষ্মীরচর ইউনিয়ন শাখা।

বক্তারা অবিলম্বে নবঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ছাত্র নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি ঘোষণা না করা হলে জামালপুরের রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অবরোধ চলাকালে জেলা, শহর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের পদবঞ্চিত ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ছাত্র নেতারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে ট্রেন অবরোধ

Update Time : ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬