গাজীপুর , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শতভাগ সঠিক তথ্যেই হবে চট্টগ্রামে ফ্যামিলি কার্ড: ডিসি জাহিদ

  • Reporter Name
  • Update Time : ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ Time View

শতভাগ সঠিক তথ্যেই হবে চট্টগ্রামে ফ্যামিলি কার্ড: ডিসি জাহি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা এলাকার একটি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচিত ওয়ার্ড নিয়ে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে, যাতে একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রণয়ন করা যায়। প্রকৃত দাবিদাররা, বিশেষ করে অসহায় নারীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন—সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল-মত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরিতে প্রশাসন বদ্ধপরিকর।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সারাদেশে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি জানান, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নে একটি নির্ধারিত কমিটি কাজ করবে। তবে শুধু ওই কমিটির ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নীতিমালা আরও নির্ভুলভাবে বাস্তবায়ন করা যায়।

মনিটরিং প্রসঙ্গে তিনি বলেন, ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ না পড়েন। যোগ্য প্রত্যেক নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই লক্ষ্য।

এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আজ একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ওই সভা থেকে আরও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

শতভাগ সঠিক তথ্যেই হবে চট্টগ্রামে ফ্যামিলি কার্ড: ডিসি জাহিদ

Update Time : ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬