গাজীপুর , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাখাওয়াত হোসেন তীব্র তাপপ্রবাহে কালিয়াকৈরের পর্যটন কেন্দ্র ও পুলে উপচে ভিড় চিল টুরিজমের অব্যবস্থাপনায় টুরিস্টদের ভোগান্তি, সেবা নিয়ে তীব্র প্রশ্ন জিরো টলারেন্স নীতিতে হাকিমপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার কালিয়াকৈর মেলায় অবৈধ জুয়া, লটারি বাণিজ্যে বাড়ছে সামাজিক অবক্ষয় বাঁশখালীর মনীষী হযরত বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস শিবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাই ভাই প্লাস্টিক ফার্ম পুড়ে ছাই জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয় গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা মীরসরাইয়ে মুরসি সম্পত্তি বিরোধে আদালতে মামলা দায়ের লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত অন্তত ১০ জন
ভোটের হাওয়া
নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল

লাখাইয়ে ঈদ উপলক্ষে পুলিশের জোরদার নিরাপত্তা মহড়া শুরু

  • Reporter Name
  • Update Time : ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৩০ Time View

মোঃ কামরুল হাসান সুজন লাখাই প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ও পুলিশি মহড়া চালিয়েছে লাখাই থানা পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।

শনিবার (২৩ মে) বিকেলে লাখাই থানা পুলিশের উদ্যোগে এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় নেতৃত্ব দেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদ। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ থানার উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবলরা অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে ও পরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, দাঙ্গা, যানজট, চুরি, ছিনতাই ও সংঘর্ষ প্রতিরোধে মাঠে সক্রিয় রয়েছে লাখাই থানা পুলিশ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

বিশেষ এই মহড়া উপজেলার মোড়াকরি বাজার, বামৈ বড় বাজার, কালাউক সড়ক বাজার, বুল্লাবাজার ও করাব সড়ক বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মহড়াকালে পুলিশ সদস্যরা স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যানজট নিরসন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ আহমেদ বলেন, “আসন্ন ঈদকে কেন্দ্র করে উপজেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঈদুল আজহা নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের বিশেষ মহড়া অব্যাহত থাকবে। আমরা চাই, ঈদের সময় সাধারণ মানুষ নিরাপদ ও স্বস্তিতে চলাফেরা করতে পারুক।”

তিনি আরও বলেন, যেকোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা বা সংঘাত প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদকে সামনে রেখে পুলিশের এমন টহল ও মহড়া সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তারা আশা করছেন, পুলিশের তৎপরতায় ঈদের সময় লাখাই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুর প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাখাওয়াত হোসেন

লাখাইয়ে ঈদ উপলক্ষে পুলিশের জোরদার নিরাপত্তা মহড়া শুরু

Update Time : ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬