গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল :

বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর টাঙ্গাইল জেলা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের পিয়াসী হোটেলে নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ১১ সদস্যবিশিষ্ট টাঙ্গাইল জেলা কমিটি ঘোষণা করেন।

নবগঠিত জেলা কমিটির সভাপতি লুৎফর রহমান টুটুল-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি-এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব আলো টাঙ্গাইল-এর নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মামুন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন এবং টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল।

বক্তারা বলেন, মফস্বল ও তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাদারিত্বের মান উন্নয়নে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল জেলা কমিটির এই নবযাত্রা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী এবং আরজেএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটি গঠন

Update Time : ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬