গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

রাঙামাটিতে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটিতে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় এলাকা থেকে ২২ মামলার আসামি কথিত মাদক সম্রাট জসিম উদ্দিন (৪৬) কে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি জানান, জসিম উদ্দিন শহরের কাঁঠালতলী এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পূর্বে তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওসি নিজেই তাকে ধাওয়া করে আটক করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে, যার অধিকাংশই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায়। তিনি ২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং কিছু মামলায় চার্জশিটভুক্ত। একজন মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অন্য মামলায় এক বছরের কারাদণ্ড পেয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন গ্রেপ্তারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পরোয়ানা বিদ্যমান ছিল।

ওসি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে চলমান মামলার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে, এবং মামলার নথিপত্র হালনাগাদ করে দ্রুত বিচার নিশ্চিত করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

রাঙামাটিতে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার

Update Time : ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬