গাজীপুর , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬: ১০ উপজেলায় ৪,২৯৬ নৌযান চিহ্নিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২৬ Time View

মোঃ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।

সভায় নৌযান শুমারি-এর উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, আওতাভুক্ত ও আওতাবহির্ভূত নৌযানের সংজ্ঞা এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সমুদ্র উপকূল, নদ-নদী, হাওর, বিল, জলাশয় এবং অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ইঞ্জিনচালিত যাত্রী ও পণ্যবাহী নৌযান, ডাম্ব বার্জসহ নির্ধারিত সব ধরনের নৌযান এই শুমারির আওতায় থাকবে। তবে সাধারণ বৈঠাচালিত নৌকা এবং আন্তর্জাতিকভাবে নিবন্ধিত বিদেশি মালিকানাধীন নৌযান এই শুমারির অন্তর্ভুক্ত হবে না।

শুমারি কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, লিফলেট, ব্যানার, মোবাইল এসএমএস এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার চালানো হবে বলে জানানো হয়।

প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে জেলার ১০টি উপজেলায় কুইক কাউন্ট অপারেশন সম্পন্ন হয়েছে। এতে মোট ৪২২টি ঘাট এবং ৪ হাজার ২৯৬টি নৌযান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরকল উপজেলায় সবচেয়ে বেশি ১ হাজার ২৩৩টি নৌযান শনাক্ত হয়েছে। এছাড়া লংগদুতে ১ হাজার ৯১টি, রাঙামাটি সদর উপজেলায় ৬৫৭টি, কাপ্তাইয়ে ৪৫০টি এবং বিলাইছড়িতে ২৭১টি নৌযান শনাক্ত হয়েছে।

পরবর্তী ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে সুপারভাইজার এবং লিস্টার নিয়োগের মাধ্যমে লিস্টিং অপারেশন পরিচালনা করা হবে। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে জেলার ইঞ্জিনচালিত, যাত্রীবাহী, পণ্যবাহী, কার্গো, ট্রলার, ফেরিসহ বিভিন্ন ধরনের নৌযানের একটি হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করা হবে।

সভায় বক্তারা বলেন, দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করা, অবকাঠামো পরিকল্পনা এবং কার্যকর নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। তাই রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নৌযান মালিক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬: ১০ উপজেলায় ৪,২৯৬ নৌযান চিহ্নিত

Update Time : ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬