গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

যশোরের চৌগাছায় আদালতের রায় অমান্য করে সাংবাদিকের জমি দখলের চেষ্টা ও হামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View

যশোরের চৌগাছা উপজেলায় আদালতের রায় উপেক্ষা করে এক সাংবাদিকের পৈত্রিক জমি দখলের চেষ্টা এবং তাকে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নিজের জীবনের নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি ঘটেছে চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের সলূয়া গ্রামে। ভুক্তভোগী সাংবাদিক সালমান বিশ্বাস ‘দৈনিক বিজয় বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি এবং তিনি সলূয়া গ্রামের উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের সন্তান।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে চৌগাছা থানায় জিডিটি করা হয়। এর জিডি নম্বর ১৫৩০ এবং অনলাইন ট্র্যাকিং নম্বর HVQHZ6।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পৈত্রিক জমি সংরক্ষণ ও সীমানা নির্ধারণের জন্য সাংবাদিক সালমান বিশ্বাস আমিন দিয়ে জমি পরিমাপের উদ্যোগ নিলে একই গ্রামের একটি প্রভাবশালী চক্র তাতে বাধা দেয়। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

অভিযুক্তরা হলেন—মৃত মঙ্গল হোসেনের তিন ছেলে মোঃ জামির হোসেন (৫০), মোঃ নুর হোসেন (৩৮), মোঃ রফি হোসেন (৫৫) এবং মৃত আনিচুর রহমানের ছেলে মোঃ আদর আলী (২৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। মামলার রায়ে আদালত সালমান বিশ্বাসের পরিবারের মালিকানা নিশ্চিত করে রায় প্রদান করেন। অভিযুক্তরা ওই রায়ের বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আপিল না করায় আইনগতভাবে জমিটির প্রকৃত স্বত্বাধিকারী সালমান বিশ্বাসই। তবে আদালতের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা মানতে অস্বীকৃতি জানিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গ্রাম পর্যায়ে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। এমনকি জমির মালিকানা দাবির পক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র বা যুক্তিসংগত কারণও উপস্থাপন করতে পারেনি। বরং তাদের বক্তব্য—“জমি আমাদের না হলেও তারা এই জমিতে আসতে পারবে না”—এমন অযৌক্তিক দাবি তুলে তারা বারবার উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এ বিষয়ে সাংবাদিক সালমান বিশ্বাস বলেন,

“আদালতের রায় আমার পক্ষে থাকা সত্ত্বেও বিবাদীরা পেশিশক্তির মাধ্যমে আমাকে আমার নিজের জমিতে যেতে দিচ্ছে না। আমিন দিয়ে মাপার সময় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। একজন সাংবাদিক হিসেবে আমি আমার আইনগত অধিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছি।”

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

যশোরের চৌগাছায় আদালতের রায় অমান্য করে সাংবাদিকের জমি দখলের চেষ্টা ও হামলা

Update Time : ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬