গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মিরসরাইয়ে অবৈধ জ্বালানি মজুদে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৪৬ Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২২ এপ্রিল) বিকালে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। তিনি জানান, কিছু পেট্রোল পাম্প থেকে গ্রাহকদের যথাযথভাবে জ্বালানি সরবরাহ না করে তা অবৈধভাবে মজুদ করা হচ্ছিল এবং পরে অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন দোকানে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

এ বিষয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্য সংগ্রহ করে প্রশাসনকে অবহিত করে। পরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের অনুমতি নিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানের সময় অর্থনৈতিক অঞ্চলের জাহাঙ্গীর বলির মার্কেটে অবস্থিত মেসার্স এ.এস অয়েল এজেন্সি এবং সিপির মোড়ে অবস্থিত মিরসরাই অয়েল এজেন্সিকে দোষী সাব্যস্ত করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। সরকার জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই চট্টগ্রাম অফিস সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে জ্বালানি চোরাচালান ও অবৈধ মজুদ রোধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

মিরসরাইয়ে অবৈধ জ্বালানি মজুদে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Update Time : ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬