গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

মান্দার দেলুয়াবাড়ীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা: সুষ্ঠু নির্বাচন ও সংখ্যালঘু নিরাপত্তার অঙ্গীকার

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৮ Time View

(নওগাঁ) প্রতিনিধিঃ আল আমিন 

নওগাঁর মান্দা উপজেলার ৮নং কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুসুম্বা ইউনিয়ন আমির হাফেজ সাইফুদ্দীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন,

“বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারে গেলে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা মায়ের কোলের মতোই নিরাপদ থাকবে।”

তিনি আরও বলেন, দেশে কোনো চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা আমির মাওলানা মো. আমিনুল ইসলাম এবং খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, ৯নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, হাফেজ আইনাল হক, আমিনুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।

জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

মান্দার দেলুয়াবাড়ীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা: সুষ্ঠু নির্বাচন ও সংখ্যালঘু নিরাপত্তার অঙ্গীকার

Update Time : ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬