
নওগাঁ প্রতিনিধি, আল আমিন:
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। সঞ্চালনা করেন উপজেলা তথ্য আপা সিরাজুম মুনিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি তার বক্তব্যে নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বিআরপি) সেলিনা আক্তার, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর আইয়ুব আলী, ডাসকো ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মাকসুদা খানম, ফিল্ড ফ্যাসিলেটর নির্মলা রানী, ব্রোজেন হেমরম, বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী শামীমা আক্তার সাথীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Reporter Name 









