গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মাদক দমনে তৎপর ৫৯ বিজিবি: শিবগঞ্জে আবারও সফল অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ Time View

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও একটি সিএনজিসহ ১ জন আসামিকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. ফরিদ (৪৫) নামে একজনকে আটক করা হয়। তার পিতা মৃত আব্দুল জব্বার। বাড়ি—চককৃর্ত্তি গ্রাম, পোস্ট—কানসাট, থানা—শিবগঞ্জ, জেলা—চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং একটি টিভিএস (TVS) সিএনজি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত সিরাপ ও সিএনজিটি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে।

উল্লেখ্য, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন প্রকারের মোট ৩,১০০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন,

“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

মাদক দমনে তৎপর ৫৯ বিজিবি: শিবগঞ্জে আবারও সফল অভিযান

Update Time : ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬