গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মদনে ২০ টন সরকারি চাল জব্দ, ট্রাকসহ আটক ও অভিযোগ দায়ের

  • Reporter Name
  • Update Time : ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫১ Time View

নেত্রকোনার মদন উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত বিপুল পরিমাণ চাল জব্দের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ মেট্রিক টন সরকারি চালসহ একটি ট্রাক আটক করা হয় এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের সাম্য ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকে করে সরকারি চাল পাচারের সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালায় মদন থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একটি দল।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া মদন থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, সরকারি খাদ্যগুদাম থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত চাল প্রকল্প সভাপতি ও ডিও হোল্ডারদের মাধ্যমে বিতরণ করা হয়। এই চাল মূলত শ্রমজীবী ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত ছিল। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র সেই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের চেষ্টা করে।

অভিযোগে আরও বলা হয়, খাদ্যগুদাম থেকে মোট ৬৬৭ বস্তায় প্রায় ২০ হাজার কেজি বা ২০ মেট্রিক টন চাল ট্রাকে করে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসি বাজার এলাকার একটি রাইস মিলে নেওয়া হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

এ ঘটনায় শামীম (৩০), শাহীন (৩৫) ও এনামুল হক আনার (৬০) সহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে এনামুল হক আনারের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জব্দকৃত সরকারি চাল ও ট্রাক বর্তমানে থানার হেফাজতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই সরকারি খাদ্য সহায়তা প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে দরিদ্র মানুষের প্রাপ্য খাদ্য কোনোভাবেই কালোবাজারে চলে না যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

মদনে ২০ টন সরকারি চাল জব্দ, ট্রাকসহ আটক ও অভিযোগ দায়ের

Update Time : ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬