গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ভাতা নয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

ভাতা নয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডা. শফিকুর রহমান

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেকারদের ভাতা দিয়ে নির্ভরশীল না করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তারা হালাল উপায়ে জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন। একই সঙ্গে নারীদের জন্যও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজসংলগ্ন সড়কে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে। পাশাপাশি সার্বিকভাবে জননিরাপত্তা জোরদার করা হবে।

জনসভায় তিনি ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ও ঢাকা-৫ আসনের প্রার্থী মো. কামাল হোসেনকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। একই সঙ্গে জোটের সকল প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণ এখন বুঝে গেছে—দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। সে কারণেই আসন্ন নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছে।

ক্ষমতায় গেলে জলাবদ্ধতা নিরসন, গ্যাস সংকট সমাধান, খেলার মাঠ স্থাপন, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই যোদ্ধা শহীদ পরিবার ও আহতদের পাশে জামায়াতে ইসলামী অতীতেও ছিল, আগামীতেও থাকবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে আজাদী, আর ‘না’ মানে গোলামী। ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না এবং চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।

জনসভায় সকাল থেকেই যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে জনসভাটি পরিচালনা করেন মিজানুর রহমান মালেক ও অ্যাডভোকেট এ কে আযাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

ভাতা নয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডা. শফিকুর রহমান

Update Time : ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬