গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বোদায় ট্রাক–অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, শিশুসহ গুরুতর আহত ৬

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

বোদায় ট্রাক–অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, শিশুসহ গুরুতর আহত ৬

স্টাফ রিপোর্টার :

পঞ্চগড়ের বোদায় পাথরবোঝাই ট্রাক ও অটো সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই শিশুসহ আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে বোদা উপজেলার বোদা–দেবীগঞ্জ পাকা সড়কের চন্দনবাড়ী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন খোইটালী বর্মন (৫০)। তিনি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। অপর নিহত নারী অজ্ঞাতনামা; তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেবীগঞ্জ দিক থেকে যাত্রীবাহী একটি অটো সিএনজি বোদার দিকে যাচ্ছিল। পথে চন্দনবাড়ী বাজার এলাকায় একটি মিথিলা ভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটো সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারী নিহত হন এবং দুই শিশুসহ ছয়জন গুরুতর আহত হন।

নিহত খোইটালী বর্মন দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকায় জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অটো সিএনজি যোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

আহতদের প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাহী সাগর

বোদা, পঞ্চগড়

২০ জানুয়ারি ২০২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

বোদায় ট্রাক–অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, শিশুসহ গুরুতর আহত ৬

Update Time : ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬