গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বিরলে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৬ Time View

সাদেকুল ইসলাম,বিরল দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরল উপজেলায় জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষ সম্প্রসারণে কৃষকদের নিয়ে আলোচনা সভা ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ ধানের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

বুধবার বিকেলে উপজেলার ঢেলপীর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার। তিনি বলেন, “জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ মানবদেহের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ধানের ফলন ভালো এবং বাজারমূল্যও তুলনামূলক লাভজনক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিরল এপি প্রোগ্রাম অফিসার প্রদীপ রায়। তিনি বলেন, কৃষকদের পুষ্টিকর ধান চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও কৃষকদের প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

ফিল্ড সুপারভাইজার মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাঠ দিবসে কৃষকদের আধুনিক পদ্ধতিতে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষাবাদের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি রোগবালাই দমন, সঠিক সার প্রয়োগ এবং ফলন বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে আগামী বোরো মৌসুমের জন্য ৫ জন উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে মোট ২৫ কেজি ব্রি ধান ১০০ এর বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে বীজ দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ জমিতে উন্নত জাতের ধান চাষ করতে পারেন।

স্থানীয় কৃষকদের মতে, জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষ জনপ্রিয় হলে পুষ্টির ঘাটতি কমবে এবং কৃষকরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন। কৃষি বিভাগের এমন উদ্যোগ এলাকার কৃষকদের মাঝে নতুন আগ্রহ তৈরি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

বিরলে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬