গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ফরিদপুর-২: শামা ওবায়েদ রিঙ্কু জয়ের পর সম্ভাব্য মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১০ Time View

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বেসরকারিভাবে চূড়ান্ত বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা শাহ্ আকরাম আলী (ধলা হুজুর) কে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মাওলানা শাহ্ আকরাম আলী এই আসনে পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় আনন্দ উৎসব শুরু হয়েছে বিএনপি নেতা কর্মীদের মধ্যে। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা রিঙ্কুর এই বিজয়কে দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ফরিদপুর অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি শুরু হওয়ায় সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জল্পনা। দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভা আকারে তুলনামূলক ছোট রাখা হতে পারে এবং অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় জোরালোভাবে উঠে এসেছেন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

বিশেষ করে নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে রিঙ্কুকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের সক্রিয় ভূমিকা তাকে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় এগিয়ে রেখেছে।

এছাড়া বিএনপির সিনিয়র নেতারা—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস—ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনায় রয়েছেন। নবনির্বাচিত কয়েকজন এমপিকেও প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

তবে নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবুও ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ রিঙ্কু সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে ইতিমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ফরিদপুর-২: শামা ওবায়েদ রিঙ্কু জয়ের পর সম্ভাব্য মন্ত্রী

Update Time : ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬