গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ফকিরহাটে ‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে ভোটাধিকার ও গণভোট বিষয়ে যুব-নেতৃত্বাধীন সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩৭ Time View

ফকিরহাটে ‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে ভোটাধিকার ও গণভোট বিষয়ে যুব-নেতৃত্বাধীন সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নারী ও যুব সমাজের মধ্যে ভোটাধিকার, নাগরিক সচেতনতা এবং গণভোটের গুরুত্ব তুলে ধরতে যুব-নেতৃত্বাধীন সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও নাগরিক প্ল্যাটফর্ম ‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নারীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় ফকিরহাট উপজেলার একটি গ্রামীণ এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নারীদের ভোটাধিকার প্রয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা, সামাজিক সচেতনতার অভাব, রাজনৈতিক অংশগ্রহণে নারীর ভূমিকা এবং গণভোটের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন,
“নারীরা যদি সচেতন না হন, তাহলে গণতন্ত্র পূর্ণতা পায় না। ভোটাধিকার নারীর সাংবিধানিক অধিকার, এটি প্রয়োগে নারীদের আরও সাহসী ও সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নিতে পারে। এ বিষয়ে তৃণমূল পর্যায়ে নারীদের সচেতন করা সময়ের দাবি।
উঠান বৈঠকে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন টুম্পা আক্তার মিম, ‘৫১’র জাগরণ’-এর নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক স্থানীয় পর্যায়ের প্রশিক্ষক এবং VBD বাগেরহাট জেলা প্রতিনিধি। তিনি বলেন,
“গণভোট কী, কেন প্রয়োজন এবং এটি কীভাবে নাগরিক শক্তিকে জোরদার করে—এসব বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের জানাশোনা খুবই সীমিত। এই অজ্ঞতা দূর করতেই ‘৫১’র জাগরণ’ মাঠপর্যায়ে কাজ করছে।”
তিনি আরও জানান, ফকিরহাটের অনেক নারী আগে গণভোট সম্পর্কে অবগত ছিলেন না। এই উঠান বৈঠকের মাধ্যমে তারা গণভোটের মৌলিক ধারণা, এর প্রয়োজনীয়তা এবং একটি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এর ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুল গাজী, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বাগেরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক। তিনি বলেন,
“নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার ও গণভোট নিয়ে এ ধরনের উঠান বৈঠক গণতান্ত্রিক সচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারীরা জানান, ভোটকেন্দ্রে যেতে সামাজিক বাধা, নিরাপত্তাহীনতা এবং সঠিক তথ্যের অভাব তাদের ভোটাধিকার প্রয়োগে বড় সমস্যা। আলোচনার মাধ্যমে তারা এসব বিষয়ে নতুন করে সচেতন হয়েছেন বলে জানান।
আয়োজকরা বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে বিশেষ করে নারীদের মধ্যে নাগরিক শিক্ষা বিস্তার করা, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং গণভোটের মতো গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের ধারণা স্পষ্ট করা।
উল্লেখ্য, ‘৫১’র জাগরণ’ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নাগরিক অধিকার, ভোটার শিক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। ফকিরহাটে আয়োজিত এই উঠান বৈঠক স্থানীয় পর্যায়ে গণতন্ত্র চর্চাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

ফকিরহাটে ‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে ভোটাধিকার ও গণভোট বিষয়ে যুব-নেতৃত্বাধীন সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬