গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

পাবনায় নবাগত পুলিশ সুপার ছুফি উল্লাহ’র যোগদান ও দায়িত্ব গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৪৮ Time View

আব্দুল্লাহ আল মামুন পিয়াস স্টাফ রিপোর্টার

পাবনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) তিনি পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে পাবনা জেলা পুলিশের নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হলো।

নবাগত পুলিশ সুপার পাবনায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সিভিল স্টাফবৃন্দ।

নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করাই পুলিশের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং সকলের সহযোগিতায় একটি নিরাপদ পাবনা গড়ে তোলা সম্ভব।

পাবনা জেলার পুলিশ সুপার যোগদানকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসনে নতুন উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন নেতৃত্বে জেলার পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

পাবনায় নবাগত পুলিশ সুপার ছুফি উল্লাহ’র যোগদান ও দায়িত্ব গ্রহণ

Update Time : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬