গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

পাথরঘাটায় কুপি হাত বিচ্ছিন্নের ঘটনায় গণপিটুনিতে নি/হ/ত ১

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View

বরগুনা প্রতিনিধি: মল্লিক এম.আই বুলবুল সোহেল

বরগুনার পাথরঘাটা উপজেলায় এক যুবকের হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে মো. আবুল বাসার সুজন (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

নিহত সুজন ওই এলাকার মৃত বজলু মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোবাইল সংক্রান্ত একটি তুচ্ছ বিষয় নিয়ে সুজন একই এলাকার মন্টু মিয়ার ছেলে কালু মিয়া (২০)–কে মারধর করেন। এ খবর পেয়ে কালুর বড় ভাই রিয়াজ (২৮) প্রতিবাদ করতে গেলে সুজন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। এ সময় রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন।

গুরুতর আহত রিয়াজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

উত্তেজনা ও গণপিটুনি

হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল ১০টার দিকে লেমুয়া গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকশ জন এলাকাবাসী সুজনের বাড়িতে হামলা চালান। বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় এবং চোখ উপড়ে ফেলে, এছাড়া তার বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

পুলিশ খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশি ব্যবস্থা

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) অশিত কুমার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

পাথরঘাটায় কুপি হাত বিচ্ছিন্নের ঘটনায় গণপিটুনিতে নি/হ/ত ১

Update Time : ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬